মহাজোট আইনজীবী পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আইনজীবী সমিতির ২০১২ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে মহাজোট আইনজীবী পরিষদ সভাপতি-সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে। গত শুক্রবার আইনজীবী সমিতির গওহর আলী ভবনে এ নির্বাচন হয়।নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয় আইনজীবী ফেডারেশন ও জাতীয় আইনজীবী পরিষদের সমন্বয়ে গঠিত মহাজোট আইনজীবী পরিষদের মন্টু-রোমান পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আনিসুর-মোখলেছ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। ২২টি পদে দুটি প্যানেল থেকে ৪৪ জন প্রার্থী ছিলেন।আইনজীবী সমিতির ৬০০ ভোটারের মধ্যে ৫৭৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মহাজোট আইনজীবী পরিষদের রেজাউল করিম মন্টু ও সাধারণ সম্পাদক পদে এ এইচ গোলাম রব্বানী খান রোমান নির্বাচিত হন। পরিষদের অপর বিজয়ীরা হলেন—সহসভাপতি নুরুননবী, যুগ্ম সম্পাদক আবদুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক আজিজার রহমান খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্কাস আলী মণ্ডল, লাইব্রেরি সম্পাদক আতিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক। এই পরিষদ থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন চারজন।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—সহসভাপতি আজবাহার আলী ও মর্তেজার রহমান খান, যুগ্ম সম্পাদক খন্দকার শহিদুল হাসান ও ম্যাগাজিন সম্পাদক গোলাম মোস্তফা। নির্বাহী সদস্য পদে ছয়জন এই পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।