মহাজোট ক্ষমতায় থাকায় দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মহাজোট ক্ষমতায় যাওয়ার পর কী পেলাম বা কী পেলাম না—এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে অনেক ক্ষোভ আছে। তবে এটা ঠিক, মহাজোট ক্ষমতায় থাকার কারণে দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে।’ গত বৃহস্পতিবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এসব কথা বলেন।জি এম কাদের বলেন, জাতীয় পার্টি মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু জাপা শক্তিশালী হোক বড় দলগুলো তা চায় না। এ জন্য জাপা সাংগঠনিকভাবে দুর্বল হলেও মানুষের মধ্যে জাপার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জেলা জাপা সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সামাদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, দিনাজপুর পৌরসভার মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম।