মহাজোট-সমর্থিতদের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে মহাজোট-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে। ২১টি পদের মধ্যে মাত্র ছয়টি পদে তাঁরা বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়লাভ করেছে।গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে একটা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই দফায় ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাত ১১টায় এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেলের মাধ্যমে সমিতির এই বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীণ আইনজীবী সাইফুদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কামরুজ্জামান ও নজরুল হক।নির্বাচনে ২৩৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুস সাদাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী সমন্বয় পরিষদের রাফিকুল হাসান। তিনি পেয়েছেন ২২৩ ভোট। ২৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জমসেদ আলী-১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সমন্বয় পরিষদের একরামুল হক। তিনি পেয়েছেন ১৮০ ভোট। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি শামসুল আলম-১, মোজাম্মেল হক-২, আবদুস সামাদ-২, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান-৩, সম্পাদক (হিসাব) গিয়াস উদ্দিন, সম্পাদক (অডিট) শামসুল হক, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার মুন্সী আবুল কালাম আজাদ এবং সদস্য: কামরুল মনির, আবদুল হানিফ মিয়া, রওশন আরা বেগম, নুর-এ-কামরুজ্জামান, রইসুল ইসলাম ও ইমতিয়াজ মাসরুর আল আমিন।আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজী শওকত সালেহীন, লাইব্রেরি সম্পাদক নাসরিন আক্তার, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক হেলাল আহমেদ, সদস্য অপূর্ব কুমার ভট্টাচার্য, জহুরুল ইসলাম ও রেবেকা সুলতানা।