মহাজোট সরকার ব্যর্থ হলে দেশে বিপর্যয় নেমে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যে আশা করে আমরা মহাজোট গঠন করেছিলাম, তা এখনো বাস্তবায়ন করতে পারিনি। মানুষ ভালোবেসে আমাদের ক্ষমতায় এনেছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমাদের বাস্তবায়ন করতে হবে। কারণ মহাজোট সরকার কোনো কারণে ব্যর্থ হলে দেশে মহাবিপর্যয় নেমে আসবে।’গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতকোপা গ্রামে মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কিরণের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।