মহাজোট সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বলেছেন, সরকারের গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদপত্র রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান মহাজোট সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী।গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এসব কথা বলেন।