মহাজোট সরকারের অধীনেই সংসদ নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, উচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে অনুযায়ী সংবিধানও সংশোধন করা হয়েছে। ফলে মহাজোট সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে খালেদা জিয়াও অংশ নেবেন। কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা বিগত সাড়ে তিন বছরে সব করতে না পারলেও মোটা ভাত ও মোটা কাপড়, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি।’ গতকাল শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী আক্তার জাহান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংসদ জুনাইদ আহমেঞ্চদ, নাটোরের পিপি সিরাজুল ইসলাম, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।