প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, যে আশা নিয়ে দেশের তরুণসমাজ মহাজোট সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তা বাস্তবায়িত হয়নি। তাই তারা এখন আশাহত। যুদ্ধাপরাধীদের বিচারকাজ ধীরগতিতে চলছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে যারা জনমত গঠন করেছে, তারা এখন বিচার নিয়ে সন্দিহান।গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এলডিপির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি অলি আহমদ বীর বিক্রম এসব কথা বলেন।