প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যে আশা নিয়ে মহাজোটে গিয়েছিলাম, তা পূরণ হয়নি। আমাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে না।’ গতকাল সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক জনসভায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ এ কথা বলেন।এরশাদ বলেন, মহাজোট নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। চাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। ডিজেল ও বিদ্যুৎসংকটে পড়েছেন কৃষকেরা। সন্ত্রাস-চাঁদাবাজি বেড়ে গেছে। এখনই যদি এসব রোধ করা না যায়, তবে ভবিষ্যতে ফল ভালো হবে না।’মিঠাপুকুর উপজেলা জাপার সভাপতি এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান, সদস্য-সচিব ও রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান প্রমুখ।