মহাজোটে রশি টানাটানি, সুবিধায় বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মহাজোট-সমর্থিত প্রার্থী কে, তা নিয়ে রশি টানাটানিতে বিএনপি-সমর্থিত প্রার্থী সুবিধা পেতে পারেন বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতা-কর্মী।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রতীক বরাদ্দ হওয়ার পর জাতীয় পার্টির নেতা শেখ আজাহার হোসেনকে মহাজোটসমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়। বিভিন্ন জাতীয় পত্রিকায় এ খবর ছাপা হয়। আর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র শেখ আশরাফুল হকও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে মহাজোট-সমর্থিত প্রার্থী কে, এ নিয়ে শুরু হয় রশি টানাটানি।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ জলিল জামায়াতের সমর্থন পেয়েছেন। জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নেতা জানান, মহাজোটের রশি টানাটানিতে প্রতিপক্ষ সুবিধা পেয়ে যেতে পারে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র শেখ আশরাফুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ জলিল, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, একতিয়ার আলী, আকবর হোসেন ও সোলায়মান সরদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ জানান, জেলা আওয়ামী লীগসমর্থিত প্রার্থী শেখ আশরাফুল হক। প্রার্থী সমর্থনের ব্যাপারে মহজোটগতভাবে কেন্দ্র থেকে তাঁরা কোনো নির্দেশনা পাননি।