মহাজোটের সরকার না থাকলে কাদের মোল্লার ফাঁসি হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ মোকাবিলায় জাসদ শেখ হাসিনার সঙ্গেও আছে, আবার শ্রমিকদের দাবি আদায়ে রাজপথে মিছিলেও আছে। গতকাল শনিবার বিকেলে মাদারীপুরে জাসদ আয়োজিত সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার না হলে, মহাজোটের সরকার না থাকলে কাদের মোল্লার ফাঁসি হতো না। যে বাধার মুখে ঘটনাটা ঘটাতে হয়েছে, তার জন্য কলিজা লাগে, সাহস লাগে। আমেরিকার চোখ রাঙানি, পাকিস্তানের চক্রান্তের মুখেও বিচার অব্যাহত আছে। মাদারীপুর জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চুন্নু ও মাদারীপুর জেলার নেতারা। পরে মন্ত্রী মাদারীপুর স্টেডিয়ামে আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মাদারীপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ।