মহাতাঁবু জলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ে পাঁচ দিনের স্কাউটস সমাবেশ ও কাব ক্যাম্পুরির সমাপনী উপলক্ষে গত মঙ্গলবার মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বিকেলে এ স্কাউটস কর্মসূচি শুরু হয়। মহাতাঁবু জলসায় ক্যাম্প ফায়ার প্রজ্বালন করেন স্কাউটস ও কাব দলের দলনেতারা। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা স্কাউটসের অর্থ সম্পাদক রেজাউল করিম, ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম প্রমুখ।