প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত শুক্রবার রাতে স্কাউটস মহাতাঁবু জলসার আয়োজন করে। এর মধ্য দিয়ে পঞ্চম উপজেলা বিদ্যুৎসাশ্রয়ী ক্যাম্পের চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়। উপজেলার শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। মহাতাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। এ সময় ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিবর রহমান প্রমুখ।