মহাতাঁবু জলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে তিন দিনব্যাপী জেলা গাইড ক্যাম্প মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চল এর আয়োজন করে। সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গত শনিবার রাতে ওই মহাতাঁবু জলসা হয়। এতে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অ্যাসোসিয়েশনের সিলেটের আঞ্চলিক কমিশনার এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সহধর্মিণী মিতা আবেদীন।