মহাদুর্যোগে সুন্দরবন, জরুরি করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের ভেতরে অবৈধ নৌপথ নিয়ে প্রথম আলোতে তিন দফায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়
সুন্দরবনের ভেতরে অবৈধ নৌপথ নিয়ে প্রথম আলোতে তিন দফায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়

১৪ ডিসেম্বর ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘মহাদুর্যোেগ সুন্দরবন: জরুরি করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।

এ বছরে তিন জাহাজডুবি
০৯ ডিসেম্বর
ওটি সাউদার্ন স্টার-৭ তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার
জ্বালানি তেল নিয়ে শ্যালা
নদীতে ডুবে যায়­
৩০ সেপ্টেম্বর
৬০০ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল নিয়ে এমভি নয়ন
শ্রি-৩ পশুর চ্যানেলে ডুবে যায়
১২ সেপ্টেম্বর
পশুর চ্যানেলে প্রায় ৬৩০ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল নিয়ে এমভি হাজেরা-২ ডুবে যায়

আলোচনা

আব্দুল কাইয়ুম
আব্দুল কাইয়ুম

আবদুল কাইয়ুম: সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ে বড় বিপর্যয় দেখা দিল। সে ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। তেল ছড়িয়ে পড়ার পর আমাদের প্রথম কাজ ছিল তা যাতে আর ছড়াতে না পারে সে ব্যাপারে চেষ্টা করা। তেল নিয়ন্ত্রেণর জন্য যথেষ্ট উপাদান মংলা বন্দর কর্তৃপক্ষের দরকার ছিল। এ জন্য আলাদা করে তো কোনো প্রস্তুতির দরকার নেই।
এ ধরনের সরঞ্জাম থাকবে এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু আমরা দেখলাম, তেল এখন অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে। এর পরও নৌপরিবহনমন্ত্রী বেলছেন সুন্দরবনে এর কোনো প্রভাব পড়বে না। যাহোক আমরা আজকে আলোচনা করব তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের কী ধরনের ক্ষতি হতে পারে, এ ধরনের ক্ষতি মোকাবিলায় ভবিষ্যতে কী করা যেতে পারে।

আইনুন নিশাত
আইনুন নিশাত

আইনুন নিশাত: সুন্দরবনে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক। তবে বেশি দুঃখ পাচ্ছি, এ ঘটনার পর বিভিন্ন দায়িত্বশীল সংস্থার নিষ্ক্রিয়তা দেখে। ঘটনার পর অনেকগুলো কমিটি হয়েছে। কিন্তু আমি কমিটিতে বিশ্বাস করি না। পরিবেশ অধিদপ্তর ঘটনার পর সুন্দরবনের মাটি পরীক্ষাসহ বিভিন্ন কাজ করছে। আমি এগুলোর তিরস্কার করছি। ঘটনার পর এগুলো তাদের কাজ হতে পারে না। করলে পরে করা যেত।
আমি মনে করি, ঘটনার পর প্রথম কাজ হওয়া উচিত ছিল কীভাবে তেল অপসারণ করা যায়। আমরা জানতে পেরেছি, স্থানীয় বাসিন্দারা প্রায় ২০ হাজার লিটার তেল তুলে ৩০ টাকা দরে বিক্রি করেছে। সাড়ে তিন লাখ লিটারের মধ্যে ২০ হাজার লিটার হয়তো কিছুই না। কিন্তু এটাই সঠিক প্রক্রিয়া। বুধবার ঘটনার পর প্রথমেই তেল আটকানোর জন্য বুমের দরকার ছিল। এটা পাওয়া কঠিন হয় কেননা, সেখানকার জেলেরা জাল ভাসিয়ে রাখার জন্য ফ্লোট ব্যবহার করেন। স্থানীয় বাজারেও পাওয়া যায়। তা ছাড়া জেলেদের কাছে জাল আছে। জেলেদের দায়িত্ব দিলে তাঁরা এক বা দুই দিনের মধ্যে পুরো এলাকার তেল অপসারণ করতে পারতেন। কিন্তু এর জন্য রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্ব অনুধাবনের মতো ক্ষমতা নেই। তঁাদের মধ্যে এর অভাব আছে। এ জন্য তাঁরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারেননি। তেল আটকানো গেলে পরে টেনে এনে মাছ যেভাবে ধরে, সেভােব তেল তুলে ফেলা যেত।
এ ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। এর মাধ্যমে জাতিকে অপমান করা হয়েছে। কেননা, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী দেশ জীববৈচিত্র্য ও জলাভূমি রক্ষা করবে। কিন্তু এ ঘটনায় সেটা ব্যত্যয় হয়েছে। সুন্দরবন জলাভূমি। এখানে জোয়ার–ভাটা হয়। অমাবস্যা, পূর্ণিমায় সুন্দরবন তলিয়ে যায়। এর মধ্যে এটা একবার হয়ে গেছে। ফলে তেল ছড়িয়ে পড়ছে। যত দিন যাবে, তেল আরও বেশি জায়গায় ছড়াবে।
লজ্জার আরও কারণ হলো আমরা সুন্দরবন রক্ষায় রাফসার সাইটে যোগ দিয়েছি, এ এলাকাকে ওয়ার্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে এবং ডলফিনের জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এ এলাকায় ছয় হাজার ডলফিন আছে। আগে ছিল ১৮০টা। এখানে লবণাক্ততা বাড়লেও তাদের খাবারের উৎস থাকায় ডলফিনের সংখ্যা বেড়েছে। এটা ভালো লক্ষণ।
নদীতে যে তেলগুলো ভাসছে সেগুলো তো ছেঁকে তোলা যাবে। কিন্তু এখন নজর দিতে হবে স্থলভাগে জমে থাকা তেলের দিকে। পুরো এলাকার মাটি ছেঁেক তুলে তেল তোলা যাবে না। তবে যেখানে যেখানে বেশি তেল জমে আছে সেখানে এ পদ্ধতি কাজে লাগানো যেতে পারে। যেভাবেই হোক, যতটা সম্ভব তেল অপসারণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। আমি মনে করি, এ কাজের জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীকে ব্যবহার করা যেতে পারে। নৌমন্ত্রী যা–ই বলুক না কেন, এখানে একটা বিপর্যয় ঘটে গেছে। এটা একটা জাতীয় দুর্যোগ। সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে এ ধরনের পরিস্থিতিতে সহযোগিতা করার নিয়ম আছে। সরকারের এখন লক্ষ্য কমিটি বানানো। আমি বলব, দয়া করে কমিটি বানানো বন্ধ করুন। এখন তেল অপসারণে মনোযোগ দিন। আন্তর্জাতিক অনেক সংস্থার রিপোর্ট আছে, তেল নিঃসরণে কী করা যায়। আমি নৌ মন্ত্রণালয়কে তিরস্কার করতে চাই। কেন তারা এ পথে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। কেন এ নদীতে রুট তৈরি করেছে। আমি বলতে চাই, এ পথ ছাড়াও বিকল্প পথ আছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ে একটি নৌরুটের কথা বলা আছে। সেই পথ ধরে বঙ্গবন্ধু গোপালগঞ্জ শহরে আসতেন। এ পথটি এখনো চালু করা যায়।
বিদেশিদের ওপর নির্ভর করে বর্তমান দুর্যোগ মোকাবিলায় তেমন কিছু করা যাবে না। কেননা বিদেশিরা কেবল রাসায়নিক ছড়ানোর কথা বলবে। কিন্তু আমরা রাসায়নিক ছড়াতে চাই না। এতে বরং লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। ভয়াবহ ক্ষতিরও আশঙ্কা থাকছে। বিদেশি সাহায্যের জন্য বসে থাকলে চলবে না। সনাতন পদ্ধতিতে কাজ করতে হবে। তেল অপসারণ করতে হবে।
আমি বলতে চাই, সুন্দরবনের ভেতর দিয়ে পুরোপুরিভাবে নৌ চলাচল বন্ধ করতে হবে। কেবল পশুর নদ দিয়ে নৌ চলাচল করার বিধান করতে হবে। দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা থাকতে হবে। শেষে বলতে চাই, সুন্দরবনকে নিজের মতো থাকতে দিতে হবে। তেলের কারণে গাছ মারা যাবে। তাই আগেই গাছ কেটে টাকা আয়ের দিকে যাওয়া যাবে না। প্রকৃতি নিজেই নিজের যত্ন নেবে।

আতিক রহমান
আতিক রহমান

আতিক রহমান: সুন্দরবনে মহাবিপর্যয় ঘটে গেছে। এ ধরনের বিপর্যয় মোকাবিলায় স্থায়ী ব্যবস্থা থাকতে হবে। সুন্দরবন কেবল বাংলাদেশের সম্পদ নয়। এটা বিশ্বের জন্যও সমান গুরুত্বপূর্ণ। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও বাংলাদেশের। যে দুর্ঘটনা ঘটেছে, তার দায়ও এ দেশকে নিতে হবে।
তেল আটকানোর জন্য বুমের কথা বলা হচ্ছে। অথচ মংলা পোর্টে বুম নেই। কেন সেখানে বুম থাকবে না। চট্টগ্রাম থেকে আসতে আসতে তো দুই দিন লেগে যায়। এ এলাকার জন্য একটি ‘সমন্বিত উপকূল অঞ্চল নীতি’ সরকারের আছে। কিন্তু তা কী কাজ করছে। এ এলাকার জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। দুর্ঘটনার পর কচুরিপানা দিয়ে তেলকে কমপক্ষে দুই ঘণ্টার জন্য একটি এলাকার মধ্যে আটকে ফেলা সম্ভব ছিল। কিন্তু সেটা করা যায়নি। দুই ঘণ্টা সময় পেলে এর পরের অন্যান্য ব্যবস্থা নেওয়া যেত। অবশ্য ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের পর এর মধ্যে ৫০ হাজার লিটার তেল রয়ে গেছে।
তবে এ দুর্ঘটনার একটি সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এ প্রভাবকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমত, অর্থনৈতিক ঝুঁকি। ঘটনার পর বন বিভাগের কেউ ১০০ কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছে। কিন্তু এ ক্ষতি কেবল প্রথম দুই দিনের। এখন তা বহুগুণ বেড়ে গেছে। ইতিমধ্যে ২০–২২ বার জোয়ার–ভাটা হয়েছে। তেল ছড়িয়ে পড়েছে। এখন আর ক্ষতি নিরূপণ করা কঠিন। এ ক্ষতি কয়েক বছর ধরেই চলবে। তা ছাড়া ইকোসিস্টেমের ও বনের সৌন্দর্যের ব্যাপক ক্ষতি হয়েছে। যার অর্থনৈতিক মূল্যায়ন করা কঠিন।
দ্বিতীয়ত পরিবেশের ক্ষতি। শোনা যাচ্ছে, বাঘ-হরিণ পানি খেতে পারছে না। বা তাদের দূরে যেতে হচ্ছে। গাছপালা, কিছু প্রাণীও মারা যাচ্ছে। তৃতীয়ত, আশপাশের এলাকার মানুষের জীবন–জীবিকার প্রশ্ন। কেননা, এখানকার মানুষ মূলত নদীতে মাছ ধরে। কিন্তু পানির নিচে মাটিতে তেল চলে গেলে মাছের বিচরণ কমে যাবে। সেখানে মাছ আদৌ থাকবে কি না, সেটাও প্রশ্ন। ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ কঠিন হবে। গাছপালার ক্ষতিও তাদের ওপর প্রভাব ফেলতে। মধু আহরণসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হবে। চতুর্থত, এ ঘটনার ফলে বাংলাদেশের সম্মান ও সুনাম আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বিশ্বে দুর্ঘটনা ব্যবস্থাপনায় সরকারের শৈথিল্যকে তুলে ধরা হচ্ছে। এটা দেশের জন্য ক্ষতিকর। আমাদের সুনাম পৃথিবীর কাছে ধরে রাখতে হবে।
দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সব ধরনের তথ্য–উপাত্ত সংগ্রহ করতে হবে। তেল অপসারণ অব্যাহত রাখতে হবে। রাসায়নিক ব্যবহার করা যাবে না। আর অবশ্যই ওই নৌ চ্যানেল স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। কেবল শ্যালা নদীতে নয়, সুন্দরবনের মধ্য দিয়ে কোনো ধরনের নৌযান চলাচল করতে রুট তৈরি করা যাবে না। এখানে রুট করার অধিকার কে দিয়েছে? ডিমের অমলেট খেতে হলে ডিম ভাঙতে হবে। ডিম রেখে অমলেট খাওয়া যাবে না।
এ দেশের মানুষের বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে। কিন্তু সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎ নয়। ভবিষ্যতে সুন্দরবনের মধ্য দিয়ে কয়লাবাহী জাহাজ চলাচল করলে কয়লা নদীতে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। কিছু করার আগে ব্যাপকভাবে পরিবেশগত সমীক্ষা করা দরকার। তা ছাড়া বর্তমান দুর্ঘটনার পর গঠিত কমিটিগুলোকে দ্রুত প্রতিবেদন দিতে হবে। আগামী দুই মাস এরপর দুই বছর ও পরবর্তী সময়ে ১০ বছর পর্যন্ত করণীয় নির্ধারণ করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনা করতে হবে। সুন্দরবন রক্ষার জন্য বিশদ করণীয় নির্ধারণ করতে হবে। কোস্টগার্ড, নৌবাহিনী সবাইকে নিয়ে কাজ করতে হবে। ওই এলাকায় নৌ চলাচলের জন্য বিকল্প পথ খুঁজতে হবে।
পরিশেষে বলতে চাই, সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব অনেক। এটাকে রক্ষা করতে হবে। অনেক সময় এর উপকারিতাকে সরাসরি আর্থিক দিক দিয়ে নিরূপণ করা যায় না। একটা দুর্ঘটনা ও বিপর্যয় ঘটে গেছে। এ থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। সবাইকে কাজ করতে হবে। আমি বা আমাদের কিছু মানুষের কাজ এটা নয়। এটা সবার কাজ হতে হবে।

ইসতিয়াক সোবহান
ইসতিয়াক সোবহান

ইসতিয়াক সোবহান: ১৯৮৯ সালে আলাস্কায় এক্সন ভালদেজ তেল ট্যাংক দুর্ঘটনা ঘটে। আজ এত বছর পরও পাখির সংখ্যা আগের অবস্থায় এলেও সেখানে মাছের সংখ্যা এখনো আগের অবস্থায় ফিরে আসেনি। এখন শ্যালা নদীতে দুর্ঘটনার পর আলোচনা চলছে কত গাছ বা কাঁকড়া মারা গেল এসব নিয়ে। সেটি আসলে বড় বিষয় নয়। এ মুহূর্তে কী ঘটছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এ সমস্যা কত দীর্ঘ হতে পারে সে বিষয়ে ভাবা। সুন্দরবনের গাছের শ্বাসমূল বন্ধ হয়ে গিয়ে গাছ মারা যেতে পারে। আবার বিষাক্ত পদার্থের প্রভাব খুব দীর্ঘ। এসব বিষয় আমাদের বিবেচনায় আনতে হবে।
শ্যালা চ্যানেল দিয়ে নৌ চলাচল শুরু করার বিষয়ে কেবল অর্থনীতির বিষয়টিই প্রাধান্য দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত কাগজপত্র দেখেছি। কেবল অর্থনীতির লাভের হিসাব করা হয়েছে সেগুলোতে। এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে কখনো ভাবা হয়েছে বলে জানি না। ১৯৭৩-৭৪ সালে একবার এ রুটে নৌ চলাচল শুরু হয়। তখন সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল নিয়ে বিতর্ক ওঠায় তৎকালীন সরকার তা বন্ধ করে দেয়। তখন খুলনা থেকে মংলায় আসার জন্য ঘষিয়াখালী নামে একটি খাল খনন করে সেখান দিয়েই নৌযানগুলো চলত। কিন্তু দীর্ঘদিন ঠিকমতো খনন না করায় এ খাল ভরাট হয়ে যায়। পরে আবার ২০১১ সাল থেকে এ চ্যানেল চালু করা হলো।
সুন্দরবনের গুরুত্বপূর্ণ প্রতিবেশব্যবস্থা অনুধাবন করার চেষ্টা আমরা করি না। সুন্দরবন আমাদের কী না দেয়? এর ইকো সিস্টেম সার্ভিস (প্রতিবেশগত পরিষেবা) বিবেচনায় নিতে হবে। আমরা সোয়াচ অব নো গ্রাউন্ড সুরক্ষার কথা বলি আবার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সেখানকার জন্য কয়লা পরিবহনের পক্ষে বলছি। যে সভায় সোনাদিয়াকে রক্ষার কথা বলা হচ্ছে আবার সেখানেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা বলা হচ্ছে। সরকার কী চায়, কী করতে চায় সেটা সেটা বোধগম্য নয়। চট্টগ্রামে রাস্তার পাশে জাহাজ নির্মাণ কারখানা দেখতে খারাপ লাগে, তাই সেটিকে সরিয়ে নিয়ে বলেশ্বরের পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

তানজিম উদ্দিন খান
তানজিম উদ্দিন খান

তানজিম উদ্দিন খান: ১১ তারিখে সুন্দরবন পেঁৗছে মনে হচ্ছিল পাড়জুড়ে কেউ কালো রং করে দিয়েছে। তীরবর্তী গাছগুলো তেলে চুপচুপে হয়ে গেছে। বাওয়ালি রাজ্জাক বনে ঢুকেছিলেন। উনি বললেন, মনে হচ্ছে যেন সাপ পেঁিচয়ে ধরেছে। দুর্যোগ মোকাবিলায় আমাদের ত্বরিত সাড়া দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। সেটা আসলে মোটেই ছিল না। যেকোনো দুর্যোগের সময় একই রকম বিষয় আমরা দেখে থাকি; তাজরীন ফ্যাশনস হোক, রানা প্লাজা হোক। আমাদের নেভি আছে, কোস্টগার্ড আছে, বিআইডব্লিউটিএ, মংলা বন্দর কর্তৃপক্ষ আছে, কেউই কাজ করছিল না। দেখলাম, একটি দেশীয় জাহাজ ছোট উদ্ধার জাহাজ সেটিকে উদ্ধার করে, ফ্লোটিং ব্যারিয়ার দিয়ে তেল আটকানোর চেষ্টা করছিল। এ কাজটা খুব অল্প সময়ের মধ্যেই করা যেত।
যে জাহাজ তেল বহন করছিল, সেটা খুব বড় ধরনের কিছু ছিল না। দেশীয় তৈরি অনেকটা লঞ্চের মতো, যাকে অয়েল ট্যাংকার বলতেও আমার আপত্তি আছে। বালু, সিমেন্ট বহন করার জন্য জলবাহন, যেটার মধ্যে তেল বহন করেছে।
যে পথটা ২০১১ সাল পর্যন্ত অনুমোদিত ছিল না, সেই রুটে এ রকম ভয়াবহ একটা দাহ্য পদার্থ, এ ধরনের একটা জলবাহন বহন করেছে। যার মধ্য দিয়ে এ বিপদ ঘটেছে। যদিও সঙ্গে সঙ্গে ভাসমান প্রতিরোধক বা ফ্লোটিং ব্যারিয়ার, বুম দিয়ে তেল সরিয়ে নেওয়া যেত। কিন্তু দুদিন ওভাবে পড়ে থাকল, তাতে দুই লাখ লিটারের বেশি তেল নিঃসরিত হলো। ততক্ষণে ৮০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছিল। এখন ৩৫০ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে।
বুম ব্যবহার করলেও যে এখন খুব কার্যকর হবে, সে অবস্থায় নেই। এখন যেটা জরুরি সেটা হচ্ছে যতটুকু তেল এখনো ভাসছে, তা ম্যানুয়ালি রিমুভ করা। একটা প্রতিবেদন দেখলাম, যেখানে ৪৩০টি ক্লিন আপের রিপোর্ট রিভিউ করা হয়েছে। সেখানে দেখলাম মোটা দাগে আটভাবে তেল নিঃসরণ করা যায়। আমরা যে অবস্থায় পেঁৗছে গেছি তাতে দুভাবে আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়। এক. ভ্যাকুমিং আর দুই. ম্যানুয়ালি যতটুকু সরিয়ে নেওয়া যায়, যা স্থানীয় এলাকাবাসী ইতিমধ্যে করছেন। কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তা হচ্ছে না। খালের মধ্য দিয়ে, কোন কোন অঞ্চলে তেল ছড়িয়েছে তা খুব দ্রুত নির্ধারণ করা। নির্ধারণ করে একটা সুষ্ঠু পরিকল্পনা করে, ম্যানুয়ালি রিমুভ করা। যাঁরা ইতিমধ্যে সরিয়ে নিচ্ছেন তাঁদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাঁদের প্রোটেকটিভ গিয়ার (সুরক্ষাসামগ্রী) দেওয়া। নিদেনপক্ষে হাতের গ্লাভস দেওয়া। তাঁরা যেভাবে করছেন তা দেখে রানা প্লাজার ক্ষেত্রে যেমন হয়েছিল তা মনে পড়ে গেছে। মানুষ ছেনি, বাটালি নিয়ে নেমে পড়েছিল, আমাদের সুশৃঙ্খল বাহিনী পাশে দেখছিল তেমন অবস্থা। সুন্দরবনের ক্ষেত্রেও এমন হয়েছে। এসব দেখে রাষ্ট্রের সিরিয়াসনেস বোঝা কষ্ট।
এটাকে দুর্যোগ বলতে আমি রাজি না। এটা মহাদুর্যোগ। এটা ঝড়ের মতো ধ্বংসযজ্ঞ না, যে সঙ্গে সঙ্গে টের পাওয়া যাবে। এটা রিকভার করতে কমপক্ষে ৩০ থেকে ৫০ বছর লাগবে। তাই কেউ যদি বলে থাকেন ক্ষতি হবে না, উনি বোধ হয় ম্যানগ্রোভ বনে প্রভাব কেমন হতে পারে, সেটি আসলে জানেন না, সুস্পষ্ট ধারণা নেই।
ম্যানগ্রোভ বনের ইকো-সিস্টেম খুব সংবেদনশীল। সামান্যতম পরিবর্তন খুবই বিপদে পড়ে যায়। নৌপরিবহনমন্ত্রী, যঁার মন্ত্রণালয় এ ঘটনার জন্য মূল দায়ী বলে মনে করি। তঁারা যখন একটা অবস্থান নিয়ে ফেলেন, তখন সরকারের অন্য অথরিটিগুলো তাদের তো নিরপেক্ষ অবস্থান নেওয়া কষ্ট হয়ে যায়। এখানেও একই অবস্থা দেখলাম।
আমার মনে হয় এখন ন্যাচারাল রিকভারিতে জোর দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে যে তেলগুলো পােড় আছে, গাছে আছে, যেগুলো এখনো ভাসছে, সেগুলো ম্যানুয়ালি সরিয়ে নেওয়া উচিত।
সুষ্ঠু পরিকল্পনা ও হিসাব–নিকাশ করে এগোতে হবে। জনগণকে প্রোটেকটিভ গিয়ার ছাড়া নামিয়ে দিয়ে, সামান্য পয়সা দিয়ে তাঁকে অন্য রকম ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে, রাষ্ট্র কতটা অনৈতিক হয়ে উঠেছে তার উদাহরণ সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।

আবুল বাশার
আবুল বাশার

আবুল বাশার: জীববৈচিত্র্য এবং জীববৈচিত্রে্যর ক্ষতি কোথায়, সুন্দরবনের ইকো-সিস্টেম কী, আমাদের জন্য কেন প্রয়োজন এবং তা রক্ষা করা কেন প্রয়োজন সে বিষয়ে কথা বলব।
বাংলাদেশের বিধি মোতাবেক বনের বিষয়ে কে লিগ্যাল অথরিটি (আইনগত কর্তৃপক্ষ), প্রধান বন সংরক্ষক। তিনি যদি বলেন সুন্দরবনের মতো একটি ইকো সিস্টেমের মধ্য দিয়ে জাহাজ চলবে বা কোনো রাস্তা হবে, সেটার সঙ্গে আমি একমত না। তার পরেও যদি হয়, তা জাতির জন্য দুঃখজনক।
জীববৈচিত্রে্যর ভাষায়, জীববৈচিত্রে্যর ব্যাখ্যায় এটি কিন্তু মহাদুর্যোগ, বিশ্বদুর্যোগ। আমরা হালকা কথা বলে থাকি। কী বলে থাকি? এতে ক্ষতি হবে না, কম হবে এমন কথা বলি। সেগুলো কিন্তু একবারেই পাতলা কথা, ধরার মতো তো নয়ই, হাস্যকর।
যে ক্ষতি হবে সেটি হবে জিনগত সম্পদের (জেনেটিক রিসোর্স)। বিশ্বে সুন্দরবন একমাত্র বন যেটি সাতটি বৃহৎ ইকো–সিস্টেমের সমন্বয়ে গঠিত। ইকো–সিস্টেমের যে সংজ্ঞা তাতে বলা আছে, জীব এবং অজৈব যে সত্তাগুলো ইকো–সিস্টেমের আছে, তাদের মধ্যে মিথস্ক্রিয়া থাকতে হবে। জৈব-অজৈব সত্তাগুলোর মধ্যে ৫০-৫০ শতাংশ মিথস্ক্রিয়া থাকবে। বিশ্বের মধ্যে সুন্দরবনেই জৈব-অজৈব সত্তার মধ্যে সবচাইতে ভালো মিথস্ক্রিয়া রয়েছে।
সুন্দরবনে যত জেনেটিক রিসোর্স আছে, তার মালিক বাংলাদেশের জনগণ। কিন্তু জেনেটিক রিসোর্সের মধ্যে যে গাছ, প্রাণী রয়েছে সেটি সম্মিলিতভাবে দেখার, সংরক্ষণ করার অধিকার সারা বিশ্বের রয়েছে। সারা বিশ্বে এর একটি ঐতিহ্য রয়েছে।
আমি দুঃখের সঙ্গে উল্লেখ করব গত ৩০ তারিখের প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখেছি, সুন্দরবন তার বিশ্ব ঐতিহ্যের সম্মান হারাবে। তার মানে সারা পৃথিবী কিন্তু উদ্বিগ্ন। বিশ্ব কেন উদ্বিগ্ন? কারণ, বিশ্বের এমন একটি ঐতিহ্য যা আর কোথাও দ্বিতীয়টি নেই।
বনের মূল সম্পদ কোনটি, যেটির হানি হবে না বলে আমরা বলি। তা কিন্তু জেনেটিক রিসোর্সের। অভূতপূর্ব জেনেটিক রিসোর্সের সমানুপাতে বণ্টন রয়েছে এখানে। যখন ব্যবহার করার দরকার পড়বে, এখান থেকে নিয়ে করা যাবে।
গাছের কীভাবে ক্ষতি হবে তার দু-একটি উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু গাছের জেনেটিক এর যে অবদান প্রাণীর ইকো–সিস্টেমে তার ধারাবাহিকতা এবং জৈব শক্তিটা রয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এমন কোনো দেশ নেই যার ৫০ শতাংশ মধু এক বন থেকে আসে। একটি মাত্র স্পিসিস থেকে আসে, ১৫টা গাছের প্রজাতি থেকে আসে। ইকো–সিস্টেমের অসাধারণ সার্ভিস। এই যে মধু প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে এটাও জেনেটিক রিসোর্স। তাই ক্ষতি হবে না, কী ক্ষতি হবে তা হঠাৎ করে বলাটা যথার্থ হবে না।
যেসব প্রতিকারের কথা বলা হয়েছে তার সঙ্গে আমি একমত। আমি প্রাণীর জীববৈচিত্রে্যর কথা বলি। একদম ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত আছে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি অভূতপূর্ব এবং অসাধারণ সম্পদ আমাদের আছে—বাঘ। বাঘ কী ধরনের গাছপালার সমন্বয়ে থাকবে, সেখানে কী ধরনের পেরিফেরি তার থাকবে এবং সে বহন করবে। বাঘ খুবই স্পর্শকাতর একটি প্রাণী, যখনই তার সীমারেখার মধ্যে কেউ আসবে তখন সে আর তা সহ্য করবে না।
এ বিষয়গুলো নিয়ে আমরা কী ধরনের ক্ষতি হতে পারে, সেটি নিয়ে চিন্তা না করে, কীভাবে জাহাজ চলার অনুমতি দেওয়া হলো যে সেখান দিয়ে ১০০ থেকে ১৫০টি জাহাজ দৈনিক বনের মধ্য দিয়ে যাচ্ছে। আমার কথা হলো যথাযথ প্রস্তুতি না থেকে অনুমতি আসাটা কি হালকা জিনিস নয়? কতটুকু হালকা বন নিয়ে আমরা করতে পারি কিনা। এ বিষয়ে অনীহা রয়ে গেছে বলে আমরা গবেষকেরা মনে করি। কতটুকু বেদনা, ব্যথা নিয়ে এসব কাজের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের জন্য খুবই দুঃখজনক।
আমরা যা করতে পারি যঁারা নীরবে কাজ করে যাচ্ছেন তাঁদের খোঁজখবর নিয়ে, দেশের দায়িত্ব সমন্বয়ের মাধ্যম কাজ করা। জীববৈচিত্রে্যর কতটুকু ক্ষতি হতে পারে, জীববৈচিত্রে্য ইকো–সিস্টেমের সেবাগুলো কী, তার জেনেটিক সেবাগুলো এবং এগুলো রক্ষা

করার জন্য কী করা যায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় কীভাবে করা যায়, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় কীভাবে করা যায়।
জেনেটিক রির্সোসের সংরক্ষণ এবং আরও বৃদ্ধির জন্য কী প্রয়োজন রয়েছে সেগুলো আমরা যথার্থ চিন্তা করেছি কিনা এবং প্রয়োগ করেছি কিনা তার প্রয়োজন রয়েছে। সংরক্ষণ ব্যবস্থার একটি অংশ দুর্যোগ মোকাবিলা, তা করতে কতটুকু প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা এখন যখন কথা বলছি এ সময় এমন একটি দুর্ঘটনা আবার ঘটতে পারে তার কতটুকু প্রস্তুতি আছে। প্রস্তুত না হয় নাইবা থাকলাম, প্রস্তুতি নেওয়ার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা দরকার তার কতটুকু আমরা গ্রহণ করেছি।
আমি আজকের এই গোলটেবিল আলোচনা থেকে আহ্বান জানাচ্ছি, যে বিষয়গুলো নিয়ে ক্ষুদ্র থেকে বৃহৎ আকারের যত গবেষণা প্রতিষ্ঠান বা ব্যক্তি আছে সবাইকে নিয়ে সমন্বয় করতে, যাতে ভবিষ্যতে এমন বিশ্ববিপর্যয় ঘটার আগেই রোধ করতে পারি। আমাদের দুর্যোগগুলো দুই ধরেনর—প্রাকৃতিক এবং মানুষের তৈরি। মানুষের তৈরি দুর্যোগগুলো রিকভার করতে আমাদের সাহায্য করতে হয়।
আমরা এসেছি বিপর্যয় কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে কথা বলতে। গবেষণা না করে বলা যাবে না, রিকভার করতে কত দিন লাগবে। এখন যেগুলো করণীয় তা করা, ভবিষ্যতে যাতে এমন কিছু না হয় সেসব পদ্ধতি গ্রহণ করা। তথ্য: বন বিভাগের হিসাব অনুযায়ী সুন্দরবনে রয়েছে ৩৭৫ প্রজাতির ফণা বা প্রাণী প্রজাতি, ৩৫ প্রজাতির রেপটাইল (কুমির, গুইসাপ, গিরগিটি, টিকটিকিসদৃশ প্রজাতি), ৪১ প্রজাতির মেমলস বা স্তন্যপায়ী, ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া ও ৪৩ প্রজাতির ঝিনুক। সুন্দরবনের সৌন্দর্য হিসেবে রয়েছে ৩১৫ প্রজাতির পাখি। বিশ্বের সবচেয়ে কম স্থানে সবচেয়ে বেশি ডলফিনের বাস করে সুন্দরবনের ভেতরের নদীগুলোতে। এ ছাড়া বিশ্বের মহাবিপন্ন প্রাণী বেঙ্গল টাইগারের বসতিও এ বনে।

মো. ইউনুস আলী
মো. ইউনুস আলী

মো. ইউনুস আলী: বাংলাদেশের সংবিধানে ১৮ক অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্র প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। এই যে ঘোষণা এর যে কোনো আইনি কাঠামো নেই তা নয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে একটি পরিকল্পনা কেবল জাতির সামনে দেয়নি, সারা বিশ্বের সামনে তা তুলে ধরেছে।
জাহাজ ডুবে যাওয়ার পর ১০ ডিসেম্বর আমি এলাকায় যাই। সেখানে দেখতে পেলাম একটি বুম দিয়ে তেল সংগ্রহের চেষ্ট চলছে। সেটি অপর্যাপ্ত ছিল। বুম আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে দুর্ঘটনাস্থলে আসতে হলে একটি পুরো উপকূল পাড়ি দিয়ে তাদের আসতে হয়। এর জন্যই সমস্যা হয়েছে। পরদিন ১১ তারিখ জাহাজের মালিকপক্ষ নিজেরাই তেল তুলে নিয়েছে। এর মধ্যে আপনারা বলছেন ৫০ হাজার লিটার তেল ছড়িয়ে গেছে। যে ফার্নেস অয়েল ছড়িয়ে গেছে এতে বাষ্প হবে খুব কম। এটি ওপরে থাকবে।
যে নদীতে এ দুর্ঘটনা ঘটেছে, সেখানে দিনে দুবার করে জোয়ার–ভাটা হয়। তেলমিশ্রিত পানি গেছে জোয়ারের সময়। ভাটার সময় নয়। এই তেল মাটিতে, গাছের গায়ে লেগে গেছে। দুর্ঘটনার পর আমি যেসব খঁাড়ি আছে সেসবের মুখ বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছি।
আকস্মিক ঘটনার জন্য একটি পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) থাকার কথা অনেকে বলেছেন। আমার পরিকল্পনা থাকবে বন নিয়ে। বনের গাছ, প্রাণী, অন্যান্য সম্পদ রক্ষার বিষয়ে আমার পরিকল্পনা আছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে জরুরি পরিকল্পনা থাকার কথা মংলা বন্দর কর্তৃপক্ষের। তেল ছড়িয়ে পড়ায় পািনতে দূষণ ঘটেছে, নদী পাড়ের উদ্ভিদ তেলে ঢেকে গেছে।
তেল ছড়িয়ে পড়ায় পানির দূষণ ঘটবে। শামুক, কাঁকড়ার মতো ধীরে চলা প্রাণীর ক্ষতির আশঙ্কা বেশি। বন্য প্রাণী যেমন বাঘ, হরিণ ও কুমির মারা গেল কি না তা পর্যবেক্ষণে রাখার জন্য নির্দেশ দেওয়া আছে। ডলফিনের তিন শটি অভয়ারণ্য আছে। এগুলোর মধ্যে চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব ক্ষতি পর্যবেক্ষণের জন্য নদীতে বড় নৌকা এবং খালে ছোট নৌকা চালানো হচ্ছে।
এবার নদী থেকে তেল সংগ্রহের কথা বলি। স্থানীয় এক যুবককে এ কাজ করতে দেখে আমরা উদ্বুদ্ধ হই। আমার সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তারা ছিলেন। তেল ওঠানোর কথা বলার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পানি কেনার ঘোষণা দেয়। পানিমিশ্রিত তেল ৩০ টাকা দিয়ে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেল সংগ্রহ শুরুর পর বন বিভাগ ছোট নৌকা নিয়ে কমিউনিটিভিত্তক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে। আমরা তেল সংগ্রহকারীদের দুই শ দস্তানা দিয়েছি। গামবুটও দেওয়া যেতে পারে। তবে সুন্দরবনে যে কাদা, সেখানে গামবুট দিলে কী হবে তা জানি না। আবার এটা কাকে দেব কাকে দেব না এসব বিষয় ভাবতে হবে। ভালো করতে গিয়ে আবার খারাপ হলে তখন মুশকিল। আমরা শুধরে নিতে চাই, সজাগ হতে চাই। অসংখ্য চক্ষু আমাকে দেখে।
আজ আমাদের একটি সভা হয়েছে। সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তেলের দাম লিটারপ্রতি ৩০ থেকে ৪০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ তেল ক্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিক্রেতার কাছেই ক্রেতা যাবে। স্বাস্থ্য বিষয়ে সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
বনকে বনের মতো থাকতে দিতে হবে। ক্ষতিগ্রস্ত গাছ কেটে ফেলা হবে না। কাঁকড়া ও মাছের আহরণ করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের জন্য সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচির আওতায় নিয়ে সহযোগিতা করা হবে। এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সুন্দরবন–সংলগ্ন এলাকায় ১০০ পুকুর খনন করেছি। এখানে বন বিভাগের লোকজনের পাশাপাশি স্থানীয় মানুষজনও সুবিধা পায়। কেবল শ্যালা নদীর দুর্ঘটনাকবলিত স্থান শুধু নয়, সুন্দরবনের প্রতিবেশের জন্য হুমকি সৃষ্টি হয় এমন যেকোনো এলাকায় নৌ চলাচল বন্ধের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়। পরিবেশ অধিদপ্তর সুন্দরবনের অভ্যন্তরীণ বিভিন্ন পয়েন্ট থেকে নমুনা সংগ্রহ করে পানির মান পরীক্ষা অব্যাহত রাখবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে, সেটি পূরণ হতে দশ বছরের বেশি সময় লাগবে না। নদীতে নৌপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্যালা নদীতে পর্যায়ক্রমে পুরোপুরি নৌ পরিবহন বন্ধ করে দেওয়া হবে। এখনই পুরোপুরি বন্ধ না করে দেওয়ার কারণ হলো ভারত থেকে নৌপথে অনেক কাঁচামাল, খাদ্যশস্য আসে। আমাদের টেকসই উন্নয়নের কথা ভাবতে হবে। অর্থনীতি, উন্নয়ন এবং পরিবেশকে একই সঙ্গে ভাবতে হবে। পশুর চ্যানেল আবার চালু করা হবে।

আব্দুল কাইয়ুম: সুন্দরবন আমাদের জাতীয় গর্ব। যেকোনো মূল্যে একে রক্ষা করতে হবে। ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের দিক থেকে এখনো উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে বন্য প্রাণী, মাছ, সন্দরবনের গাছপালা সবই বিপর্যয়ের মুখে পড়বে। স্বল্পমেয়াদি অনেক ধরনের ক্ষতি ইতিমধ্যে শুরু হয়েছে।
দীর্ঘমেয়াদি কী ক্ষতি হবে, সেটি হয়তো সময়ই বলে দেবে। তবে আশা করি, দ্রুত সুন্দরবনকে রক্ষার সব রকম ব্যবস্থা সরকার নেবে। প্রথম অালোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
আইনুন নিশাত
ইমেরিটাস অধ্যাপক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
আতিক রহমান
নির্বাহী পরিচালক
সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস)
মো. ইউনুস আলী
প্রধান বন সংরক্ষক
আবুল বাশার
অধ্যাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়
তানজিম উদ্দিন খান
শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়
ইসতিয়াক সোবহান
পরিবেশবিষয়ক পরামর্শক বিশ্বব্যাংক
সঞ্চালক
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক
প্রথম আলো