মহাদেবপুরে ফিলিং স্টেশনে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলার রাকিব ফিলিং স্টেশনে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এখান থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত গ্রিল কেটে উপজেলার আখেড়া এলাকার রাকিব ফিলিং স্টেশনের ভেতরে ঢুকে। একপর্যায়ে তারা কর্মচারীদের বেঁধে রেখে ক্যাশবাক্সে থাকা নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের মুক্ত করে। এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক ফজলুল হক মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।