মহাদেবপুরে সড়ক অবরোধ, পাঁচ ঘণ্টা যান চলাচলবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পরিবহন-শ্রমিকদের সড়ক অবরোধের কারণে গতকাল শনিবার জেলা শহরের সঙ্গে জেলার সাত উপজেলা ও রাজশাহীর পরিবহন যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। শর্ত পূরণে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক বিরোধের জের ধরে গতকাল সকাল আটটার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের তালতলী পয়েন্টে পরিবহন-শ্রমিকদের এক পক্ষ আরেক পক্ষের একটি ট্রাক আটকে চালক জাহিদুল ইসলামকে মারধর করেন। এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ওই পক্ষের শ্রমিকেরা মহাদেবপুরের হাট চকগৌরীতে সড়কে ট্রাক দিয়ে অবরোধ গড়ে তোলেন। এতে নওগাঁ জেলা সদরের সঙ্গে জেলার মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর, পোরশা, সাপাহার, পত্নীতলা ও ধামুইরহাট উপজেলা এবং বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।