মহান মুক্তিযুদ্ধ দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ দিবস ২০১৬ উপলক্ষে নওগাঁর রানীনগরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আয়োজনে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে রানীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বাসস্ট্যান্ডে পথসভাটি হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার সরদার আবদুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিঞা, পারইল ইউনিয়ন কমান্ডার মসলিম উদ্দিন প্রমুখ।