মহান শিক্ষা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কয়েকটি শিক্ষক ও ছাত্র সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর শিক্ষাভবনের সামনে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন, সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন।জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে। ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সবুজ চত্বরে মিছিল-সমাবেশ করবে। ছাত্র ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল চারটায় মানববন্ধন করবে।১৯৬২ সালের এই দিনে শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে কয়েকজন ছাত্র মারা যান।