মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে পল্লবী থানা এলাকার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।