মহানগর জামায়াতের আমিরসহ ৮২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দায়ের করা মামলায় খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ ৮২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম রোববার সন্ধ্যায় খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বাকেরুজ্জামানের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আবদুল মতিন ও মাস্টার শফিকুল আলম, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি খন্দকার আবদুল খালেক, মাহফুজুর রহমান ও খান গোলাম রসুল, মহানগর ছাত্রশিবির সভাপতি আতাউর রহমান, বিএল কলেজ সভাপতি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ জনকে গ্রেপ্তার এবং ৪৩ জনকে পলাতক দেখানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, অভিযুক্ত ব্যক্তিরা গত ৩০ জুন নগরের ডাকবাংলো মোড়ে দলবদ্ধ হয়ে অবৈধভাবে রাস্তায় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে ওয়াকিটকি ছিনিয়ে নেয়, যা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন জামায়াত শিবিরের মিছিল থেকে হামলা চালানো হলে খুলনা থানার ওসি মুনীর-উল-গিয়াস, পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ও কনস্টেবল শরীফুল ইসলাম আহত হন।