প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিনকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা ও ৩০ সদস্যের বিরুদ্ধে করা মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতও খারিজ করে দিয়েছেন। শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারক জহুরুল হক রিভিশন (পুনঃশুনানি) আবেদন খারিজ করে দেন।লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান গত বছরের ১০ জুলাই ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ, সহকারী কমিশনার বিপ্লব সরকারসহ পুলিশের অজ্ঞাতনামা আরও ৩০ সদস্যর বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেয়। চলতি বছরের ৩ সেপ্টেম্বর মহানগর হাকিম হাসিবুল হক প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে পুনঃশুনানির আবেদন করা হয়েছিল।