মহানগর হাকিমসহ আরও দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ ও বিশ্বজিতের প্রতিবেশী সমর কুমার দাস সাক্ষ্য দিয়েছেন। তাঁরা গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এ সাক্ষ্য দেন। এ নিয়ে গতকাল পর্যন্ত ২১ জন সাক্ষ্য দিলেন।

সাক্ষ্য-জেরা শেষে বিচারক এ বি এম নিজামুল হক ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

সাক্ষ্যে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ বলেন, তিনি আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ ও জি এম রাশেদুজ্জামান ওরফে শাওনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন। এ সময় রাষ্ট্রপক্ষ তিনজনের জবানবন্দি উপস্থাপন করলে তিনি তা শনাক্ত করেন।

গত বছরের ৯ ডিসেম্বর সকালে পুরান ঢাকায় নিরীহ দরজি দোকানি বিশ্বজিৎকে (২৪) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা।