মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে সানজিদুল আলম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের রাজারামপুর মালোপাড়া এলাকার শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
সানজিদুলের বাবা শাহাদাত হোসেন ও ফুফাত ভাই সাঈদ মাহমুদ জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির কাছে মহানন্দা নদীর পিয়ার বিশ্বাসের ঘাটে গোসল করতে যায় সানজিদুল। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় ঘাঁটে গিয়ে তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হয়। সেখানে তার স্যান্ডেল ও পোশাক পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন ঘাটের আশপাশের পানিতে নেমে তল্লাশি শুরু করে। বেলা আড়াইটার দিকে তাকে পানি থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সানজিদুলকে মৃত ঘোষণা করেন।