মহানবী (সা.)-এর অবমাননার নিন্দা জানাল সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী ছবি ইনোসেন্স অব মুসলিমস-এর মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহামঞ্চদ (সা.)-এর অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জানায়। খবর বাসসের। বিবৃতিতে বলা হয়, সরকার পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহামঞ্চদ (সা.)-এর প্রতি অবমাননাকর ছবি নির্মাণ এবং ইন্টারনেটে তা প্রকাশ করার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি এ ধরনের আক্রমণাত্মক বিষয়ের পক্ষাবলম্বন করায় বাংলাদেশ উদ্বিগ্ন। এ ধরনের উসকানিমূলক বিদ্বেষ গ্রহণযোগ্য হতে পারে না। মুসলমানদের ধর্মীয় অনুভূতি বা অন্য কোনো বিশ্বাসের প্রতি এ ধরনের অশ্রদ্ধা সভ্য আচরণ হতে পারে না এবং তা ক্ষমার অযোগ্য।