মহানবী (সা.)-এর সঙ্গে কাউকে তুলনা করা শাস্তিযোগ্য অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তাফা (সা.)-এর সঙ্গে কাউকে তুলনা করা চরম বেয়াদবি। ইসলামের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ। কারণ আল্লাহ তায়ালা রাসুলের সমতুল্য করে কাউকে পৃথিবীতে সৃষ্টি করেননি। রাসুলের সঙ্গে কারও তুলনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইন প্রণয়ন করা দরকার।চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব এবং চট্টগ্রামের অন্যতম বৃহত্ ধর্মীয় শিক্ষকেন্দ্র জমিয়াতুল উলুম আল ইসলামীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালউদ্দীন আল কাদেরি গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবায় এ বক্তব্য দেন। জমিয়াতুল ফালাহ মসজিদে গতকাল নামাজ আদায়কারী মুসল্লিদের সূত্রে এ কথা জানা যায়।