মহানবী (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।গতকাল বৃস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজের অধ্যাপক আবদুর রশিদ, আবদুল মালেক, আ ন ম রইস উদ্দিন, আরবি বিভাগের অধ্যাপক এ টি এম ফখরুদ্দীন, মিজানুর রহমান প্রমুখ।