মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের খুঁজতে কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে প্রধান করে নয় সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মাইন উদ্দিন খন্দকার। এর আগে মহানবী (সা.) ও পবিত্র ইসলামকে কটূক্তি ও অবমাননা করে ইন্টারনেট এবং সামাজিক গণমাধ্যমে প্রচারণা পরিচালনাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ কমিটিতে পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা বিভাগের কয়েকজন কর্মকর্তা রয়েছেন।