মহানবীর (সা.) সঙ্গে নিজামীর তুলনার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর তুলনার নিন্দা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ সংস্থা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানায় তারা।ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মকে নিয়ে ব্যবসা করার হীন লক্ষ্যে জামায়াত নিরপরাধ ও নিষ্পাপ মহানবীকে (সা.) যুদ্ধাপরাধসহ অনেক কলঙ্কে কলঙ্কিত নিজামীর সঙ্গে তুলনা করেছে। এটি তীব্রভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি জামায়াতের রাজনীতি বন্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গত বুধবার শিবিরের এক আলোচনা সভায় হজরত মুহাম্মদ (সা.)-কে নিজামীর সঙ্গে তুলনা করে বক্তব্য দেন জামায়াতের নেতা রফিকুল ইসলাম খান ও শফিকুল ইসলাম।