মহানাম যজ্ঞানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার প্রধান সড়ক স্বর্গীয় ব্রজলাল আগরওয়ালার বাসভবনসংলগ্ন উৎসব অঙ্গনে ৬১তম বার্ষিক ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে ২৭ মার্চ শেষ হবে। কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলি, মহাপ্রভুর ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে। এতে বরিশালের মহামায় সম্প্রদায়, নবাবগঞ্জের নিত্যানন্দ সম্প্রদায়, ঢাকার কৃষ্ণ পূজা সম্প্রদায়, গোপালগঞ্জের রায় রামানন্দ সম্প্রদায়, ফরিদপুরের গোপাল সংঘ ও মাদারীপুরের মঞ্জুরি সম্প্রদায় অংশ নিয়েছে।