মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরের বি কে দাস রোডে শ্রীশ্রী বিহারী লাল জিউ মন্দিরে শুরু হচ্ছে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। জীবনের কল্যাণ কামনায় কাল ১৭ ফেব্রুয়ারি অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি থাকছে মহানাম সংকীর্তন। ২১ ফেব্রুয়ারি শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন। ২২ ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজনে রয়েছে শ্রীশ্রী বিহারী লাল জিউ মন্দির পরিচালনা পরিষদ। বিজ্ঞপ্তি।