প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাঁতীতে ২৭ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন। ২৬ জানুয়ারি রাতে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। ২৭ জানুয়ারি ভোর থেকে শুরু হয়ে চলবে ৩০ জানুয়ারি শুক্রবার পর্যন্ত ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। ৩১ জানুয়ারি শনিবার চলবে অষ্টকালীন লীলাকীর্তন। কীর্তন চলাকালে ভোগ অন্তে প্রতিদিন ভক্তদের জন্য থাকবে মহাপ্রসাদ বিতরণ। বানিয়াগাঁতী বারোয়ারি মন্দির প্রাঙ্গণে কীর্তন পরিবেশন করবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্বনামধন্য কীর্তনিয়া দল।