মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরের ২৭ বি কে দাস রোডের বিহারীলাল জিউ মন্দিরে গত সোমবার থেকে শ্রীশ্রীতারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও সংকীর্তন শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, শুভ অধিবাস কীর্তন এবং মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী অনুষ্ঠান শুরু হয়। আজ শুক্রবার সূর্যোদয় থেকে অষ্টকালীন লীলাকীর্তন এবং পরদিন শনিবার ভোরে কীর্তন শেষে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও দধিমঙ্গল অনুষ্ঠিত হবে। দুপুরে মহাপ্রভুর ভোগ আরতি শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তি|