মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর চাকলা সনাতন মন্দির প্রাঙ্গণে এবারও বিশ্বশান্তি কামনায় ও মানবজাতির কল্যাণে গতকাল সোমবার থেকে ২০তম ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। ৪ মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এ যজ্ঞানুষ্ঠানে প্রতিবছর বিভিন্ন এলাকার হাজারো ভক্ত ও অনুরাগী নামসুধা শ্রবণের জন্য আসেন।