প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৮৫তম আবির্ভাব দিবস উপলক্ষে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীর লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে পাঁচ দিনের এই উৎসব শেষ হয়। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, নাটোর ও সাতক্ষীরা জেলার ছয়টি দল নামসুধা এবং তিনটি দল লীলাকীর্তন পরিবেশন করে।