মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন-ঘশিবাড়িয়া হরিসভা মন্দিরের ৫১তম বার্ষিকী উপলক্ষে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক, পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ পরেশ পাল, জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোপালগঞ্জের গোকুল কৃষ্ণ সম্প্রদায়, দয়াল নিতাই সম্প্রদায়, নড়াইলের জীবন আনন্দ সম্প্রদায়, গৌর গদাধর সম্প্রদায়, সাতক্ষীরার প্রভু নিতাই সম্প্রদায় ও মাদারীপুরের গোবিন্দ সুন্দর সম্প্রদায় নামসুধা পরিবেশন করছেন।