মহানামযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। উপজেলার সিমলা কালীমন্দির ও গৌর গোবিন্দ ভক্ত সংঘাশ্রমের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। চলবে মঙ্গলবার পর্যন্ত। অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষে ধানগড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা বলেন, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভক্তরাও আসতে শুরু করেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি