প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় কেন্দ্রীয় মন্দির (গোপাল জিউ মন্দির) প্রাঙ্গণে মহানামযজ্ঞ অনুষ্ঠান ও লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে সাত দিনের এ আয়োজন শেষ হয়। ১৬ মার্চ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে পরদিন স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে ফরিদপুর, বরিশাল, দিনাজপুর, যশোর ও সিরাজগঞ্জের ছয়টি দল নামসুধা এবং নাটোর, সাতক্ষীরা, বগুড়া ও গাইবান্ধার চারটি দল রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করে।