মহানামযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুঞ্জভঙ্গ ও নগরকীর্তনের মধ্য দিয়ে গতকাল বুধবার নড়াইলে তারকব্রহ্ম মহানামযজ্ঞের অনুষ্ঠান শেষ হয়েছে। পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামে ১৬ প্রহরের এ যজ্ঞ করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষ্ণভক্তরা নাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে রাম-নাম শ্রবণ করেন। যজ্ঞানুষ্ঠানে নড়াইলের নবোগৌর সুন্দর সম্প্রদায় ও স্বর্ণলতা সম্প্রদায়, নেত্রকোনার শ্রীনাম সংঘ সম্প্রদায়, মাদারীপুরের অষ্টসখী সম্প্রদায়, ভোলার নিতাই গৌর সম্প্রদায় এবং গোপালগঞ্জের সন্ধ্যারানী মমতাবালা সম্প্রদায় রাম-নাম পরিবেশন করেন।