মহানামযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশমাতৃকা ও জাতির মঙ্গলার্থে’ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের শ্রীশ্রী কালাচাঁদ বিগ্রহ ইউনিয়ন কেন্দ্রীয় মন্দির অঙ্গনে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে ৬১তম আয়োজন আরম্ভ হয়। ছয় দিনের এ উৎসবে মহানামযজ্ঞে অংশ নেবেন দিনাজপুর, সাতক্ষীরা, যশোর ও সিরাজগঞ্জের তিনটিসহ ছয়টি কীর্তনিয়া দল। মন্দির কমিটির সদস্য শ্যামাচরণ কর্মকার বলেন, ৬১ বছর ধরে এ অঞ্চলে উৎসবটি হয়ে আসছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তদের আগমন ঘটেছে বলে তিনি জানান।