মহানামযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বাজার মহানামযজ্ঞ কমিটির উদ্যোগে দেশ ও জাতির মঙ্গল কামনায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান গতকাল রোববার শুরু হয়েছে। গোয়ালন্দ বাজার এলাকায় প্রধান সড়কসংলগ্ন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান চলছে। গতকাল শ্রীমদভগবত পাঠের পর মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আগামী ৯ এপ্রিল ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। সংগঠনের সভাপতি রতন কুমার আগরওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় পৌরসভার কাউন্সিলর কমল কুমার সাহা।