মহানামযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাঁতীতে বারোয়ারি মন্দির প্রাঙ্গণে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হতে যাচ্ছে। ২ ফেব্রুয়ারি রাতে অধিবাস অন্তে পরের দিন সকাল থেকে শুরু হবে নামকীর্তন। চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। আর মঙ্গলবার সকাল থেকে শুরু হবে লীলা কীর্তন, চলবে বুধবার সকাল পর্যন্ত। কীর্তন চলাকালে ভক্তদের প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। দেশের বিভিন্ন জেলা ও ভারত থেকে আসা কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করবে। বিজ্ঞপ্তি