মহানামযজ্ঞ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মানবতার কল্যাণ কামনায়, দেশমাতৃকা ও জাতির মঙ্গলার্থে বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ৬৪ প্রহরব্যাপী (৮ দিন) মহানামযজ্ঞ অনুষ্ঠান ও লীলাকীর্তন। শহরের ঘোষপাড়ায় শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর টাউন বারোয়ারী হরিবাসর কমিটি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পৌরসভার মেয়র আবদুস সাত্তার। শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে বগুড়া, মাদারীপুর, গোপালগঞ্জ, গাজীপুর, নাটোর, সাতক্ষীরা, ভারতের কলকাতা ও বারাসাত থেকে আসা ১১টি দল নামকীর্তন ও লীলাকীর্তন
পরিবেশনা করবে।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি