মহানামযজ্ঞ লীলাকীর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলা বানিয়াগাঁতিতে ১৫ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হতে যাচ্ছে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি রাতে অধিবাস শেষ করে পরদিন থেকে নামকীর্তন অনুষ্ঠান শুরু হয়ে চলবে আগামী শুক্রবার সকাল পর্যন্ত। আর শুক্রবার থেকে লীলাকীর্তন শুরু হয়ে চলবে পরদিন শনিবার সকাল পর্যন্ত। কীর্তন চলাকালে প্রতিদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ভক্তদের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি। বিজ্ঞপ্তি|