প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার আদি মহাশ্মশানে ১০ দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও মেলা গত রোববার বিকেলে শেষ হয়। এদিনের অনুষ্ঠানে পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এবং উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব কুণ্ডু, কোষাধ্যক্ষ অসিত কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। ১০ ফেব্রুয়ারি থেকে এই মহানামযজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু হয়। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার ভক্ত-অনুসারীর সমাগম ঘটে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি