মহানামযজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশমাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার রায়গঞ্জ পৌরসভার মহেশপুর গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ছয় দিনের এ উৎসব আরম্ভ হয়েছে। আয়োজকেরা বলেন, মাগুরা, বাগেরহাট, পাবনা, মাদারীপুর, সিরাজগঞ্জ ও স্বাগতিকসহ ছয়টি দল নামকীর্তন এবং নওগাঁ ও বগুড়ার দুটিসহ তিনটি দল লীলাকীর্তন পরিবেশন করবে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে।