মহানামযজ্ঞানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাযোগী শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারীর ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ধানগড়া ইউনিয়নের দরবস্তু গ্রামে শ্রীশ্রী নিতাই গৌর ও জয়বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে ছয় দিনের এ উৎসব শেষ হয়। উৎসবে যশোর, গোপালগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জের ছয়টি দল নাম সুধা ও বগুড়া এবং সিরাজগঞ্জের তিনটি দল লীলাকীর্তন পরিবেশন করে।