মহানামযজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভায় চণ্ডীদাসদী সর্বজনীন রাধাগোবিন্দ ও কালীমন্দিরে গতকাল শনিবার ভোররাত থেকে শুরু হয়েছে মহানামযজ্ঞানুষ্ঠান। এর আগে ৭ নভেম্বর থেকে অনুষ্ঠিত হয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ। ১২ নভেম্বর ভোররাত থেকে শুরু হয়ে ১৬ নভেম্বর বুধবার পর্যন্ত ৪০ প্রহরব্যাপী নামসংকীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তন পরিবেশন করবেন খুলনার শ্রীশ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায় ও প্রভু নিতাই সম্প্রদায়, বাগেরহাটের জয়পাগল সম্প্রদায়, শ্রী বৃন্দাবন সম্প্রদায় ও মহামিলন সম্প্রদায় এবং যশোরের পরিমল সম্প্রদায়। ১৭ নভেম্বর মহানামযজ্ঞানুষ্ঠান শেষে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলি ও ভক্তিমূলক গান পরিবেশিত হবে। দুপুরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ হবে। বিজ্ঞপ্তি