মহানায়িকার পৈতৃক বাড়ি দখলমুক্ত করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি  ফাইল ছবি
পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি ফাইল ছবি

‘স্বাধীনতার শত্রুদের হাতে সুচিত্রা সেনের বাড়ি’ এটা মেনে নিতে কষ্ট হয়। মহানায়িকা সুচিত্রা সেনের প্রতি বাংলাদেশের কি কোনো দায়িত্ব নেই? যদি থাকে, তাহলে সরকারের কাছে দাবি—বাড়িটি রক্ষা করা হোক। রাষ্ট্রীয়ভাবে কোনো সমঞ্চানসূচক স্বীকৃতি দেওয়া হোক বাংলাদেশের মেয়ে সুচিত্রা সেনকে।
সুচিত্রা সেনের মহাপ্রয়াণে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় কথাগুলো বললেন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র।
সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ওই শোকসভা হয়। মহানায়িকার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় শোক জানানোর পাশাপাশি সবার কণ্ঠে সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি দখলমুক্ত করার দাবি উচ্চারিত হয়।
শোকসভায় সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক বলেন, ‘বিশ্বে বাংলা সংস্কৃতির কালজয়ী একজন শ্রেষ্ঠ অভিনেত্রী আমার পাবনার মেয়ে—এ কথা ভাবতেই গর্বে বুক ভরে যায়। তিনি যেখানেই থাকুন, যত দূরেই থাকুন জনম জনম ধরে পাবনাবাসীর হূদয়েই থাকবেন। যত বাঁধাই আসুক তাঁর পৈতৃক বাড়িটি রক্ষা করবই।’
শিক্ষাবিদ শিবজিদ নাগ বলেন, ‘শুধু মনে হয় তিনি যদি আরও অভিনয় করতেন, আরও কিছুদিন বেঁচে থাকতেন, তবে আমরা আরও অনেক ভালো কিছু পেতাম।’
সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক রাম দুলাল ভৌমিক বলেন, ‘মহানায়িকার সঞ্চৃতি রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। পাবনাবাসীর অকুণ্ঠ সমর্থন আছে তাঁর বাড়িটি দখলমুক্ত করার পক্ষে।’
একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘আজ আমাদের বলার ভাষা নেই। আমরা শোকাহত। যদি সুচিত্রা সেন জেনে যেতে পারতেন তাঁর বাড়িটি দখলমুক্ত হয়েছে তবে তৃপ্ত হতাম। কিন্তু তা হয়নি। তবে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আমরা বাড়িটি দখলমুক্ত করবই, শোকসভায় এটাই ওয়াদা।’
শোকসভায় আরও বক্তব্য দেন শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মতিন খান, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি সিরাজুল ইসলাম, সুচিত্রা সেনের সঞ্চৃতি বিজড়িত পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এলিজা খাতুন, সাংবাদিক এ বি এম ফজলুর রহমান, আখতার উজ জামান ও আহমেঞ্চদ উল হক।
প্রসঙ্গত, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এই বাড়িতেই তিনি শৈশব-কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে কলকাতা চলে যান তিনি। বাড়িটি বর্তমানে জামায়াত-নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালী ট্রাস্টের অধীনে ইমাম গাজ্জালী ইনিস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান ইজারার মাধ্যমে দখলে রেখেছে। বাড়িটি উদ্ধারের জন্য পাবনার সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সুচিত্রা সেন তৎকালীন পাবনা বালিকা বিদ্যালয়ের (বর্তমানে পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) ছাত্রী ছিলেন। সেই বিদ্যালয়ের আঙিনায় ‘সুচিত্রা ম্যুরাল’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহামঞ্চদ জায়েদুর রহমান। গতকাল সকালে মহানায়িকার প্রয়াণে বিদ্যালয়ে শোকসভা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকেরা সর্বসম্মতভাবে সুচিত্রার ম্যুরাল করার সিদ্ধান্ত নেন।