মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের পরিকল্পিত উন্নয়নের জন্য বাস্তবসম্মত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ জন্য কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সামনে রেখে পরিকল্পনা নিতে হবে। মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের আইন মেনে চলতে হবে।গতকাল রোববার কুমিল্লায় আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ওই মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় মহাপরিকল্পনা প্রণয়নের পরামর্শ প্রতিষ্ঠান শেলটেকের প্রকৌশলী রোকনউদ্দিন মাহমুদ ধারণাপত্র উপস্থাপন করেন। সকাল ১০টায় টাউন হলে মেয়র মো. মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ ও কুমিল্লা পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আ ক ম বাহাউদ্দিন।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর জমির উদ্দিন খান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান ও সচিব মো. ছামসুল আলম।