মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক নোমান উর রশীদ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় তাঁকে গত কয়েক দিনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সংবর্ধনা দিয়েছে। এসব সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।অধ্যাপক নোমান উর রশীদ ২০০৯ সালের ১২ এপ্রিল মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে যোগ দেন। এরপর তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং ওই বছরের জুন মাসে পূর্ণাঙ্গ দায়িত্ব পান। গত ১২ ডিসেম্বর অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) যাওয়ার আগে সরকার তাঁকে এই নিয়োগ দিয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালককে সংবর্ধনা দেওয়া সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, মাউশির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠন। বিজ্ঞপ্তি।